সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যমন্ত্রী
নিজেদের সংখ্যালঘু না ভেবে বাঙালি ভাবতে হবে
নিজেদের সংখ্যালঘু না ভেবে বাঙালি ভাবতে হবে। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। ভয় পেলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে এ দেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষের এখানে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাসের অধিকার আছে। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। এ অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, অনেকেই প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ নৌকায় ভোট দেয় কেন? আমি বলি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে সনাতন ধর্মের মানুষ হয় যুদ্ধে গিয়েছিল নতুবা জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। স্বাধীনতা লাভের পরে আওয়ামী লীগ সরকারই আবার তাদের দেশে ফিরিয়ে এনেছিল। সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়।
এ সময় আরও বক্তব্য দেন, আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে