বেঁচে আছেন পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ সেই রিকশাচালক
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দেওয়া সেই ব্যাটারিচালিত অটোরিকশাচালক শরীফুল বেঁচে আছেন। তিনমাস ১০ দিন পর রোববার (১ অক্টোবর) তিনি নিজেই পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হয়েছেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা, নদীতে ঝাঁপ দিলেন চালক
এর আগে চলতি বছরের ১৮ জুন দিনগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে উল্টোপথে সেতুতে উঠে পড়েন অটোরিকশাচালক শরীফ। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিলারের কাছ এসে অটোরিকশা রেখে চালক পদ্মায় ঝাঁপ দেন।
আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে