ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া জেলের মরদেহ ভেসে এলো তীরে
পটুয়াখালীতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তী অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ার সঙ্গে তার মরদেহ ভেসে ওঠে।
আরও পড়ুন: ফোনে কথা বলছেন মা, পুকুরে ভাসছে মেয়ে
নৌ পুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার জোয়ারের তোরে ভেসে ওঠে। মরদেহটি ফুলে উঠেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ