ইয়াবা বিক্রির সময় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪
ইয়াবা বিক্রির সময় আওয়ামী লীগ নেতা ও তার তিন সহযোগীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের মৃত মজিবর রহমান জমাদ্দারের ছেলে ও চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মঈন জমাদ্দার (৪৫), বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা সাইদ খলিফার ছেলে আলাল খলিফা (৪৫) ও কালুশাহ সড়ক এলাকার মৃত হাজী মোফাজ্জেল হোসেনের ছেলে আবু জাফর সোহেল (৪৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, রোববার নগরীর কালুশাহ সড়কের শহীদ রহিম সেবা সংঘে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার একটি টিম। এ সময় তাদের আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার আসামি হিসেবে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল নগরীর শহীদ রহিম সেবা সংঘের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই চারজনকে আটক করা হয়। সেখানে মঈন জমাদ্দারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা ইয়াবা বিক্রির জন্য ওই কক্ষে অবস্থান করেছিলেন।
শাওন খান/কেএসআর