সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ জামিনে মুক্ত
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপ-শহরস্থ স্প্রিং টাওয়ারের বাসা থেকে সাঈদ আহমদকে আটক করে র্যাব-৯ এর একটি দল। প্রথমে অস্বীকার করলেও পরে রাত ৯টার দিকে সাইদকে আটকের কথা স্বীকার করে র্যাব। পরে তাকে পুলিশ অ্যাসল্টের একটি মামলায় আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়।
রোববার মহানগর হাকিম তৃতীয় আদালতে সাঈদের জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন।
ছামির মাহমুদ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল কালোবাজারি-মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
- ২ অন্যের মৎস্য খামারের মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- ৩ ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
- ৪ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী
- ৫ মাছ চুরির অভিযোগে খুলনায় গণপিটুনিতে একজন নিহত