ভৈরবে ট্রেন দুর্ঘটনায় পোস্ট মাস্টার হুমায়ুন কবীর নিহত
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর (৫৫)। তিনি কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। ভৈরব পোস্ট অফিসে কমর্রত ছিলেন তিনি।
গতকাল সোমবার বিকেলে ভৈরব স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অফিস শেষ করে সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর ভৈরব স্টেশন হতে আন্তঃনগর এগারসিন্দুর গৌধুলী ট্রেনে নরসিংদীর বাসায় ফিরছিলেন। এসময় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন।
নিহতের চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শামসুদ্দিন হায়দার জানান, জাহাঙ্গীর পরিবার নিয়ে নরসিংদী থাকতেন। কুলিয়ারচরের নিজ বাড়ি থেকে এগারো সিন্ধুর ট্রেনে চড়ে নরসিংদীর বাসায় ফিরছিলেন তিনি।
আরএএইচ/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা