রংপুর জিলা স্কুলের মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জিলা স্কুলের মাঠ অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিলা স্কুলের মূল ফটক থেকে কাচারী বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল তাদের ব্যবসায়িক স্বার্থে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুর জিলা স্কুল নিয়ে নানা ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে স্কুলের জমি দখলে নিয়ে মার্কেট নির্মাণের চেষ্টা করছে মহলটি।
তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষানুরাগী ছিলেন। তিনি দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। অথচ ওই কুচক্রি মহলটি এই স্কুলের জমি দখলের চেষ্টা করছেন।
জিলা স্কুলের সামীনা প্রাচীর ভেঙে অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে স্কুলের সীমানা প্রাচীরের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ভাষা সৈনিক মীর আনিসুল হক পেয়ারা, অ্যাডভোকেট আন্নু আসিফ ওয়াহেদ কেনান, সাজেদ হোসেন, আবু তাহের, মেরাজুল ইসলাম, অ্যাপোলো কবীর, মাহবুবুল করিমসহ বর্তমান শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জিতু কবীর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি