কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কটিয়াদী থানার নওবাড়ীয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে মো. তৌফিক (৩৯), একই উপজেলার পূর্ব পুরুরা এলাকার আবদুল আমিনের ছেলে হজরত আলী (৪৩) ও মৃত মালী ওরফে আলী হোসেনের ছেলে অহিদ মিয়া। এদের মধ্যে মো. তৌফিক পলাতক।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
আদালতের পাবলিক প্রসিকিউটর আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু জানান, উপজেলার নওবাড়ীয় এলাকায় ফজলু রহমানের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশও হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। এরপর থেকে তৌফিক মিয়া জায়গার জন্য বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিলেও পর্যায়ে তার সঙ্গে সাথে তৌফিকের ভালো সর্ম্পক হয়। ২০০৬ সালের ১৬ অক্টোবর ইফতারের পর তাকে তৌফিক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই রাতে ফজলু রহমান বাড়ি না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। ২০ অক্টোবর কটিয়াদীর একটি কবরস্থান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে নিহতের ভাই মো. আনার মিয়া বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ মে কটিয়াদী থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ ও আবদুস সুলতান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত দীর্ঘ বিচারিক কার্য শেষে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট জগেশ্বর রায় ও আসামি পক্ষে অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকি।
এসকে রাসেল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি