অবরোধ
ভৈরবে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ
অবরোধ কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। এতে উভয় দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে।

জানা যায়, সকালে ঢাকা -সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি অবরোধ পালনে দলবেঁধে সড়কে আসে। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জাগো নিউজকে বলেন, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।
রাজীবুল হাসান/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা