মেহেরপুর জামায়াতের জেলা আমির গ্রেফতার
মেহেরপুরে জামায়াতের জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্ব) বিকাল সাড়ে ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর থেকে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মাওলানা তাজ উদ্দিন খান মানিকনগর ডি এস আমিনিয়া আলিম মাদরাসার সিনিয়র মৌলভি শিক্ষক। তিনি বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিশেষ ক্ষমতা আইনে জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
আসিফ ইকবাল/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী