রাঙ্গামাটি জেলা-দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষা স্থগিত
টানা তিনদিনের অবরোধের কারণে স্থগিত করা হয়েছে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কর্মচারী নিয়োগ পরীক্ষা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান তাওহিদুল হক।
আরও পড়ুন: শুক্র ও শনিবার যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ৩ ও ৪ নভেম্বর রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে জন্য সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, জারীকারক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাবিষয়কর (নিম্ন সহকারী মুদ্রাক্ষরিক)। এছাড়া, অফিস সহায়ক (অতিরিক্ত জেলা জজ), বেঞ্চ সহকারী জেলা জজ), কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট কাম কম্পিস্ট), বেঞ্চ সহকারী (অতিরিক্ত জেলা জজ) ও ক্যাশিয়ারসহ সব পদের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণ বশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
সাইফুল উদ্দীন/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক