চট্টগ্রামে গুলিসহ যুবক আটক
চট্টগ্রামে ১০০ রাউন্ড শর্টগানের গুলিসহ ওয়াসিম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটায় নগরীর সিটি গেট এলাকা থেকে আটক করা হয়।
আকবর শাহ থানার উপ পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডগামী সিটি সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে গুলিসহ তাকে আটক করা হয়।
আটককৃত ওয়াসিম নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে।
জীবন মুছা/এসকেডি/এবিএস