লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ২ পথচারি নিহত হয়েছেন। এরা হলেন, আজিম ও শাকিল। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।
রোববার দুপুর ২টার দিকে রায়পুর ঢাকা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও হেলপার দিদারকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (চট্টগ্রাম-ন ২৫০৯) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আজিম ও শাকিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে স্থানীয় এলাকাবাসি ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি