হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ধল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- জাহাত মিয়ার ছেলে জীবন (৫), আমির মিয়ার মেয়ে হিফজো (৪) ও আওলাদ মিয়ার মেয়ে রুমা (৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, গ্রামের মসজিদের পাশে পুকুরের পাড়ে ৩ শিশু খেলা করছিল। কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখেন। বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে।
এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি