কালীপূজা
হিলি সীমান্তে বিজিবিকে ৬ প্যাকেট মিষ্টি দিলো বিএসএফ
কালীপূজায় দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১২ নভেম্বর) দুপুর ১টায় হিলি চেকপোস্ট শূন্য রেখায় ভারত হিলি ক্যাম্প কমান্ডার জিতু দেওয়ারী বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলামের হাতে ছয় প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে-অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ কালীপূজা উপলক্ষে বিএসএফ ছয় প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা