নাশকতার অভিযোগে কালীগঞ্জ ছাত্রদলের সদস্যসচিব গ্রেফতার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোমসেদুল হক খান বুলবুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি তিনি গ্রেফতার হন।
মোমসেদুল হক খান বুলবুল উপজেলার মদাতি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেনের ছেলে।
দলীয় সূত্র জানায়, কোনো অভিযোগ ছাড়াই দুপুরে হঠাৎ বুলবুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন লিমন বলেন, আমাদের ছাত্র নেতাদের নির্বিচারে গ্রেফতার করছে পুলিশ। এ ধরনের গণগ্রেফতারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বুলবুলসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানাচ্ছি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ কবির বলেন, নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
রবিউল হাসান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে