ফেনীতে যুবদলের ২ নেতা গ্রেফতার
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও ফেনী পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ স্বপন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এক মাস আগে মিনার কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এসেছেন। তারা দুজনেই জামিনে আছেন। কোনো মামলা ছাড়াই পুলিশ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে। হামলা-মামলা-গ্রেফতার যা হোক সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, পাঠানো হলো পঙ্গু হাসপাতালে
গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার এক তরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করে বিএনপির একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী