দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের হলদিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ী দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মো. লালু রহমান (২৮) ও চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে চন্ডিপুর থেকে পার্বতীপুরে যাচ্ছিল একটি ভ্যান। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে চালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী