নন্দীগ্রামে যুবদল নেতা গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বীরপলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রাজ্জাক ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ নভেম্বর ট্রাকচালক ফয়সাল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। সেই মামলায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা