জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের উদ্যোগে এ অভিযান চলছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের রেলগেট এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা করতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।
রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জয়পুরহাট রেলগেট সংলগ্ন রেললাইনের দুপাশে অবৈধভাবে দোকান ও স্থাপনা করেছিলেন দখলকারীরা।

এর আগে কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দখলদাররা আবারও সেখানে স্থাপনা নির্মাণ করেন। মঙ্গলবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। এসময় জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধভাবে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জাগো নিউজকে জানান, জয়পুরহাট রেল স্টেশন এলাকায় উন্নয়ন কাজসহ রেললাইন সম্প্রসারণ হবে। এখানে কয়েকশ অবৈধ স্থাপনা রয়েছে। এসব জমি উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের