জনপ্রশাসন প্রতিমন্ত্রী
‘স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারো ক্ষতিও করবে না। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতেহারের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।
আসিফ ইকবাল/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী