ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

প্রকাশিত: ১১:১৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। তিনি খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামের উত্তর কম্বনিয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

শনিবার বেলা ২টার দিকে একই ইউনিয়নের শিশারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে শিশারবিল এলাকার বনে কাঠ সংগ্রহ করতে যান মোহাম্মদ হোসেন। দুপুরের দিকে খবর আসে হাতির আক্রমণের কবলে পড়েছেন তিনি। পরে বেলা ২টার দিকে ওই বনে খোঁজাখুজির পর নিহত মোহাম্মদ হোসেনের মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, খবর পেয়ে বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ও এলাকার লোকজনসহ বনে খোঁজাখুজি করে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এমএএস/এবিএস