আকিজ বিড়ি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা : শ্রমিক বিক্ষোভ
যশোর নাভারণে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বৃহৎ আকিজ বিড়ি ফ্যাক্টরির ১০টি বিড়ি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। রোববার সকালে নাভারণ ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পর পরই শত শত শ্রমিক ফ্যাক্টরি খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে ফ্যাক্টরির সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাছের গুড়ি ফেলে কর্মকর্তাদের অবরোধ করে রাখে।
জানা যায়, নাভারণ ফ্যাক্টরিসহ রংপুর, পাবনা, বাগেরহাট, কুষ্টিয়ার ১০টি আকিজ বিড়ি ফ্যাক্টরি একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাভারণ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা ফজলুর রহমান বলেন, হঠাৎ করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সহসাই ফ্যাক্টরি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর যে কোনো পরিস্থিতির দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাভারণ ফ্যাক্টরি ম্যানেজার সোহেল হোসেন বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারার কারণেই ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে।
মিলন রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা