প্রশিক্ষণ নিতে ১১ সদস্যের বিজিবি প্রতিনিধিদল ভারতে
এক মাসের সিগন্যাল ট্রেনিংয়ে অংশ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন।
প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন বিজিবির মেজর আহসান। বিজিবির প্রতিনিধিদলকে পেট্রাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়নের কৌশল শিখতে বিজিবি সদস্যরা ভারতে বিএসএফের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেবেন। তারা ভারতের দিল্লীতে এক মাসের জন্য অবস্থান করবেন।
জামাল হোসেন/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা