জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৩
জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জয়পুরহাটের নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক মামলা করা হয়। ওই দুটি নাশকতার ঘটনার মূলহোতা অপু, তাইজুল ও মমিন।
শুক্রবার ভোরে আকস্মিক অভিযান চালিয়ে জয়পুরহাটের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সান্তাহার রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ২ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৪ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৫ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা