ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাপাসিয়ায় ৫ চোরকে গণপিটুনি

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০১৬

গাজীপুরের কাপাসিয়ায় ৫ চোরকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সোমবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা হলেন- কুমিল্লা হোমনার পথেরকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২০), একই জেলার লটিয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে সুমন (২২), পাবনা জেলার সাথিয়া থানার আ. সাত্তারের ছেলে আমিনুল ইসলাম (৩৬০), ভোলার চর ইলিশা গ্রামের মৃত আলমগীরের ছেলে ফারুক হোসেন (২২) ও ভোলার চরানন্দ এলাকার আলমগীরের ছেলে পারভেজ (২৬)।

কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রাতে কাপাসয়িার টোক এলাকায় স্থাপিত বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার থেকে ব্যাটারি ও যত্রাংশ চুরি করে ফিরছিল। পথে কাপাসিয়া শীতলক্ষা নদীর উপর ফকির মজনু শাহ সেতুর পূর্ব পাশে টোলপ্লাজায় বাঁশের ব্যারিকেট ভেঙে পালাতে থাকে। পরে লোকজন তাদের ধাওয়া করে। পথে রাওনাট এলাকায় রিকশাভ্যান দিয়ে বেরিকেট দেয়। তারা রিকশা গুড়িয়ে পিকআপযোগে পালাতে থাকে। পরে চাঁদপুর বাজার এলাকায় স্থানীয়রা একটি মিনি ট্রাক দিয়ে রাস্তায় বেরিকেট দিয়ে সকাল ৮টার দিকে তাদের আটক করে। পরে তাদের স্থানীয়রা গণধোলাই দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাকিবুল হক জানান, বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবি কোম্পানির চাকরিচ্যুত কর্মচারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা নিজেদের ওই কোম্পানির কর্মচারি পরিচয় দিয়ে বিভিন্ন টাওয়ারের ব্যাটারি ও যন্ত্রাংশ চুরি করে আসছিল। এ সময় একটি পিকআপ থেকে ৫০ পিস ব্যাটারি জব্দ করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/এমএস