ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে আটক ২

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩

কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর ফৌজদারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক দল কর্মী হেলাল উদ্দিন।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় মহিলা দলের লিফলেট বিতরণ

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কুমিল্লা নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও হেলাল উদ্দিনকে আটক করে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তারদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, বিধান অনুযায়ী নির্বাচন বিরোধী আচার-আচরণ ও সমাবেশ করা যাবে না।

জাহিদ পাটোয়ারী/এমএস