স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, চেয়ারম্যানকে শোকজ
স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপরে হামলার ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনকে তলব করেছে অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি এ নোটিশ পাঠান।
জানা যায়, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন স্বাধীনের বিরুদ্ধে। তার অভিযোগ ১২ ডিসেম্বর জয়পুরহাটের নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানকে স্বাধীন ও তার লোকজন পিটিয়ে আহত করেন।

নোটিশে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী জহুরুলের এ অভিযোগের বিষয়ে স্বাধীনের কিছুর বলার থাকলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ২৬ ডিসেম্বর উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানান, অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান স্বাধীনকে এই নোটিস পাঠিয়েছেন।
এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ২ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৪ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৫ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা