মাদারীপুর-২ আসনে নৌকার শাজাহান খানের জয়
দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শাজাহান খান। তিনি ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম নুরুজ্জামান। তিনি পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪ টায়। এরপর শুরু হয় গণনা।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৬১৮ জন।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএমআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যারা বারবার ফেল করে, তাদের আবার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নেই
- ২ আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর
- ৩ জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা, ভ্যানচালকের চোখে গুরুতর আঘাত
- ৪ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ
- ৫ বিএনপির প্রার্থীকে ‘অযোগ্য’ বলায় হেনস্তার শিকার মওদুদপত্নী