ফটিকছড়িতে তিন বন কর্মকর্তাকে কুপিয়ে জখম
ফটিকছড়িতে সর্তা বন বিটের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে বনদস্যুরা। বুধবার হাটহাজারী রেঞ্জের সর্তা বিটের বক্করেরকুম এলাকায় এই ঘটনা ঘটে।
বনদস্যু কর্তৃক বাগানে গাছ কাটার খবর পেয়ে সর্তাবিটে কর্মকর্তা লোকবল নিয়ে বাগানে গেলে কাঠ চোরেরা তাদের উপর হামলা চালায়। এতে বিট কর্মকর্তা তাজ উদ্দিন আহমদ, বনপ্রহরী প্রদীপ ও নজরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে নজরুল অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে বিট কর্মকর্তা তাজউদ্দিন আহমদ বলেন, গাছ চুরিতে বাধা দেয়ায় আমাদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। এতে আমিসহ অন্য কর্মকর্তারা আহত হয়েছি।
পাশ্ববর্তী কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এস চৌধুরীর ভাই পাহাড়ি উপজাতী সুমন মেম্বারের নেতৃত্বে ১৫-২০ জনের সশস্ত্র দল এ হামলার চালায়।
পাহাড়ি সন্ত্রাসীরা বন প্রহরী প্রদিপকে অপহরণ করে নিয়ে যায়। তিন ঘণ্টা ব্যাপক মারধর করে রাউজানের রাবার বাগানের গলাচিপা এলাকায় তাকে ছেড়ে দেয়।
চট্টগ্রাম উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা জগলুল হোসেন বলেন, সহকারী বন সংরক্ষক আবু বাক্কার ও এনামুল হক ভূইয়াকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবন মুছা/এসকেডি/পিআর