ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন
নড়াইলে ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে রাসেল।
রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রয়াত আইনজীবী আব্দুর রাজ্জাকের স্ত্রী। বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন রিজিয়া খাতুন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
হাফিজুল নিলু/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী