ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

যশোরের বেনাপোলে এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র শাওন হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পোর্ট থানার বালুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাওন বেনাপোলের বালুন্ডা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও বালুন্ডা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে রোববার (৩ এপ্রিল) স্কুল ছুটির পর একই গ্রামের শাওন হোসেন কৌশলে বাড়ি নিয়ে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বুধবার বিকেলে শিশুর বাবা মনিরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ১৩)। এরপরই শাওনকে আটক করা হয়। আটক শাওন যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এআরএ/আরআইপি