চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে হাসপাতালে নেয়ার পথে মো. ইদ্রিস (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
নগরীর সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মর্জিনা আক্তার এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন ইদ্রিসকে কুপিয়ে জখম করে। পরে হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জীবন মুছা/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৪ হাজার লিটার জ্বালানি
- ২ অপারেশনের পর জটিলতায় দুই নারীর মৃত্যু, আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিক বন্ধ
- ৩ উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
- ৪ ‘ভোরে হাতির গর্জনে ঘুম ভাঙে, বাইরে এসে দেখি ছাবেরের নিথর দেহ’
- ৫ কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত