ফরিদপুরে ১০ ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১০ ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো, পৌরসভার মুরারীদহ এলাকার মেসার্স শাহাজাদা মিয়া ব্রিকস, মেসার্স মণ্ডল ট্রেডার্স, ডোমরাকান্দি এলাকার মেসার্স এআরএম ব্রিকস, মেসার্স মর্ডান ব্রিকফিল্ড, কানাইপুরের মেসার্স কেবি ব্রিকস, ভুয়ারকান্দির মেসার্স প্রত্যাশা ব্রিকস, ফতেপুরের মেসার্স এফএন্ডবি ব্রিকস, শিবরামপুরের পিএমবি ব্রিকস, কোমরপুরের ফ্যানকো ব্রিকস ও ডিক্রিরচর ইউনিয়নের এআরবি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অভিযান চালিয়ে ১০ ইটভাটা মালিকের জরিমানা করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি