ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামরাইয়ে সড়কে প্রাণ গেল ঢাবির সাবেক ছাত্রের

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ১১:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকার ধামরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে করে ফিরছিলেন মতিউর। এসময় শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী লেনে হার্ড ব্রেক করলে তার মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পাকা সড়কে ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সঙ্গে থাকা অন্য আরোহী মাটিতে ছিটকে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর