ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সারাদেশে সহিংসতার প্রতিবাদে যশোরে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০২:২১ পিএম, ১০ এপ্রিল ২০১৬

সারাদেশে সহিংসতার প্রতিবাদে যশোরে অবস্থান ও গণসাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেলে ‘আমরাই পারি’ নারী নির্যাতন প্রতিরোধ জোট জেলা কমিটি, বাঁচতে শেখা ও জেলা মহিলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গমেজ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, ‘আমরাই পারি’ নারী নির্যাতন জোটের সভাপতি রাজিয়া খাতুন, এনজিও কর্মী শাহাজান নান্নু।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সারাদেশে সন্ত্রাসী ও নির্যাতনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। অতীতের যেকোন সময়ের চেয়ে এই সহিংসতা মহামারি আকার ধারণ করা হয়েছে। যার ধারাবাহিকতায় ২০ মার্চ কুমিল্লার সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে।

সরকার আজও তনু হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। ধারণা করা হচ্ছে- এই খুন ধামাচাপা পড়ে যাবে। এই সব অপরাধীদের এখনই প্রতিরোধ করা না গেলে মানবতা এবং স্বাধীনতার মূল্যবোধ ও আকাঙ্ক্ষা হুমকির মুখে পড়বে। এজন্য সকল সহিংসতার বিচার দাবি করছি। পরে প্রতিবাদী গণসংগীত পরিবেশিত করা হয়।

এআরএ/পিআর