ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:২৩ এএম, ১১ এপ্রিল ২০১৬

কক্সবাজারে শিশু হত্যার অভিযুক্ত আসামিকে ছেড়ে দেয়ার প্রতিবাদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে করে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জনগণ এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

জানা গেছে, রোববার কলেজগেট এলাকার আরিবুল ইসলাম নামের এক যুবক একই এলাকার জ্যোৎস্না আক্তার (৬) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করে। এই অভিযোগে রোববার রাতে এলাকাবাসী আরিবুলকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু গভীর রাতে পুলিশ আরিবুলকে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা সকাল সাড়ে ৯টা থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ অবরোধের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসএস/এবিএস