ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর (৫০) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মেহেদী হাসান মিন্টু সদর উপজেলার ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর ও অস্থাবর এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করেছেন। এছাড়া অবৈধ উপায়ে এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে মামলাটি দায়ের করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি