ইউপি নির্বাচন : রাজৈরে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল
চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুর রাজৈরের ৬টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ জন চেয়ারম্যানপ্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া চেয়ারম্যানপ্রার্থীরা হলেন, রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু, ইশিবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ও নুরজালাল মোল্লা।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে পাইকপাড়ায় ১ জন, ইশিবপুরে ৩ জন, বাজিতপুরে ৩ জন, কদমবাড়ীতে ১ জন।
সাধারণ আসনের সদস্য পদে পাইকপাড়ায় ৪ জন, ইশিবপুরে ২ জন, কবিরাজপুরে ২ জন, হরিদাসদী-মহেন্দ্রদীতে ২ জন, বাজিতপুরে ৬ জন, কদমবাড়ীতে ৪ জনসহ মোট ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে জানান, মনোনয়নপত্র অসম্পূর্ণ ও তথ্যগত ভুলের কারণে প্রাথমিকভাবে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নাসিরুল হক/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত