ফরিদপুরে অবৈধ সীসা কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটি সীলগালা করে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে মেহেদী হাসান জাগো নিউজকে জানান, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি