সাতদিন পর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
সাতদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়।
সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঈদ ও বাংলা নববর্ষে ৮-১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল স্থলবন্দরের সব কার্যক্রম। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ২০০-২৫০ ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তবে ফল আমদানি হচ্ছে না এ স্থলবন্দরে।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে