আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। শনিবার (২৭ এপ্রিল) জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। জেলায় হিট এলার্ট জারি রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে।
তীব্র রোদে শ্রমিক-দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছেন স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

এছাড়া একটানা আজ ১৬ দিন তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনের ১৩ দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার-ব্যানার
- ২ খাল খুঁড়তে গিয়ে মিললো মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত মর্টার শেল
- ৩ গোডাউনে মিললো ৭১ বস্তা ক্ষতিকারক সাল্টু পাউডার, পাঁচ লাখ টাকা জরিমানা
- ৪ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত
- ৫ যশোরে সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু