গাইবান্ধা
গোডাউনে মিললো ৭১ বস্তা ক্ষতিকারক সাল্টু পাউডার, পাঁচ লাখ টাকা জরিমানা
গাইবান্ধায় বেকারি পণ্যে ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু পাউডার’ জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত জামাই স্টোরের গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে ৭১ বস্তা সাল্টু পাউডার জব্দ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ এই ক্ষতিকারক রাসায়নিকের মজুত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই দোকান থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধারকৃত সব মালামাল জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী এনডিসি সাব্বির আহমেদ বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত করবেন বলে জানান তিনি।
আনোয়ার আল শামীম/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেতন পাইয়ে দেওয়ার নামে দেড়লাখ টাকা নেওয়ার অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে
- ২ ফরিদপুর মেডিকেলে দীর্ঘদিন অচল ৮ কোটি টাকার ক্যাথল্যাব
- ৩ ঈদযাত্রায় এবারো পথের কাঁটা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
- ৪ মৌলভীবাজারে পানি সংকটে ৬০ হাজার কৃষক, চাষাবাদ ব্যাহত
- ৫ নির্বাচনের ১৩ দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার-ব্যানার