ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালুর নির্দেশ ডিসির

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা জারি করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

এনিয়ে শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

কুমিল্লায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালুর নির্দেশ ডিসির

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড দাবদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে ব্যতিক্রমী এ পানি ঘণ্টা চালু করেছি। দেশে যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততোদিন চালু থাকবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস