নাটোরে জামাত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
নাশকতার পরিকল্পনার অভিযোগে নাটোরের লালপুরে জামাত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে লালপুর উপজেলার ২নং ইশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লালপুর উপজেলার ইশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামাত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডে গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামাত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। সকালে আসামিদের নাটোর আদালতে পাঠানোর জন্য থানা থেকে নেওয়া হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
রেজাউল করিম রেজা/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে