ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯

প্রকাশিত: ০৬:১০ এএম, ২০ এপ্রিল ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচবাংলা ব্যাংকের ফাস্টট্রাক এটিএম বুথে ৩ মার্চ রাত ৩টার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে। তাদের বহনকারী মাইক্রোবাস থেকে টাকা ভর্তি দুইটি ট্রাঙ্ক তারা ওই বুথের মধ্যে নিয়ে যান। এ সময় গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমন সময় অপর একটি পিকআপ নিয়ে ১০/১২ জন দুর্বৃত্ত ওই ফাস্টট্রাক বুথে হামলা চালায়। তারা নিরাপত্তকর্মীদের মারধর করে টাকা ভর্তি দুইটি ট্যাঙ্ক লুট করে নিয়ে যায়।
                
আমিনুল ইসলাম/এসএস/পিআর

আরও পড়ুন