কুড়িগ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো, লিপন (৬) ও মেহেদী হাসান (৮)। লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।
বেগমগঞ্জ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া জানান, পুকুরে গাছের গুঁড়িতে উঠে খেলার সময় দুই শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে