বাবাকে নিয়ে এমপি কন্যার আবেগঘন স্ট্যাটাস
ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২২ মে) রাত ১০টায় ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে আবেগঘন ওই পোস্ট করেন।
ডরিন লিখেছেন, ‘আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমিতো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কতো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এতো আঘাত-ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’
আরও পড়ুন
- বন্ধুর পরিকল্পনায় এমপিকে খুন, চুক্তি ৫ কোটি টাকা
- এমপির মরদেহ টুকরো করে রাখা হয় ফ্রিজে, ফেলা হয় ট্রলিব্যাগে করে
স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক ও দুই শতাধিক কমেন্টস পড়ে সেখানে। এদের মধ্যে আমির হামজা নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাবতেও ভয় লাগছে।’
এস সাদিয়া সাবরিন সারা নামের আরেকজন লিখেছেন, ‘এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের একটাই দাবি যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও গণসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হোক।’
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা
- ২ দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু, উপকূলে কর্মচাঞ্চল্য
- ৩ দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
- ৪ ডিবি পরিচয়ে রডভর্তি ট্রাক নিয়ে গেলো ডাকাত, থানায় অভিযোগ
- ৫ কলাপাড়ায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা, মিষ্টি পানির সংকট