রাঙ্গামাটি
অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী
রাঙ্গামাটির কাপ্তাই সেনা জোনের (অটল ছাপ্পান্ন) উদ্যোগে স্থানীয় গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল থেকে কাপ্তাই জোন সদরের নবনির্মিত এম আই রুমে এ সেবা দেওয়া হয়। এসময় কাপ্তাই সেনা জোনের কমান্ডার (ভারপ্রাপ্ত ) মেজর ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।
জানা যায়, কাপ্তাই সেনা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন জামিল মো. আশিক রিয়াদের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্থানীয় অসহায় অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
এ বিষয়ে মেজর ফয়েজ আহমদ বলেন, কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাইফুল উদ্দীন/এনআইবি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী