ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে রিভলবার ও গুলিসহ যুবক আটক

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬

গাজীপুরের দিঘিরচালা এলাকা থেকে একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ আরিফ কাজী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আরিফ শরিয়াতপুরের ভেদরগঞ্জ থানার নাজিমপুর এলাকার মৃত সোরাহাব আলী কাজীর ছেলে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর দিঘিরচালা এলাকায় আমির হোসেনের নির্মাণাধীন তিনতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের ছাদ থেকে একটি রিভলভার ও ৪ রাউন্ড গুলিসহ আরিফ কাজীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আরিফ কাজী রিভলবারটি বিক্রির জন্য নিয়ে ওই বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ে করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/এমএস